Home জাতীয় দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন আসিফ মাহমুদ
জাতীয়রাজনীতি

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন আসিফ মাহমুদ

Share
Share
দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার (১০ মে) রাতে রওনা হবেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড পেইজে এক পোস্টে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

সফর শেষে আগামী ১৯ মে রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের...

Related Articles

তাহসিফের মোটরসাইকেল মেরামত, একসঙ্গে খাবার—দীপের দেওয়া তথ্য যাচাই করছে পিবিআই

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার...

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

  আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে...

এলপিজির দাম আরও বাড়ানোর উদ্যোগ, ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বৃদ্ধির প্রস্তাব

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য...

;