Home সাম্প্রতিক দ্বিতীয় দফায় স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান
সাম্প্রতিক

দ্বিতীয় দফায় স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান

Share
Share

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তাঁর স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙেছে। গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় দফায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রমজান মাসের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তাঁর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক প্রদান করেন। বিষয়টি এতদিন গোপন থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। সারা জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে গত বছরের ২১ অক্টোবর তাঁদের প্রথম বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে দুই পরিবারের মধ্যস্থতায় গত ২ ডিসেম্বর তাঁরা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে পুনর্মিলনের এই প্রচেষ্টা স্থায়ী হলো না এবং দ্বিতীয় দফার দাম্পত্য জীবনেরও পরিসমাপ্তি ঘটল।

রংপুরের সন্তান আবু ত্বহা মুহাম্মদ আদনান ২০১৭ সাল থেকে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে কিয়ামতের আলামত, দাজ্জাল এবং সমসাময়িক মুসলিম বিশ্বের চ্যালেঞ্জগুলো নিয়ে তাঁর আলোচনা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আদনান ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেন।

আবু ত্বহা আদনান ২০২৩ সালের জুন মাসে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গী ও চালকসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে দেশব্যাপী আলোচনার কেন্দ্রে আসেন। আট দিন পর রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসার পর পুলিশ জানিয়েছিল, ব্যক্তিগত কারণে তিনি আত্মগোপনে ছিলেন। তবে আদনান পরবর্তীতে দাবি করেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে তুলে নিয়ে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। এই নিখোঁজ হওয়ার ঘটনাটি তাঁর জনপরিচিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।

ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এবং বারবার বিচ্ছেদের সংবাদ তাঁর অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বর্তমানে উভয় পক্ষই আলাদা থাকছেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কেন পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী?

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব...

নিখোঁজ নারীর সন্ধানে হেভি ফিল্টারযুক্ত ছবি ব্যবহার, বিপাকে পুলিশ

মেক্সিকোর চিয়াপাসে নিখোঁজ এক নারীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া অতিরিক্ত ফিল্টারযুক্ত ছবি ব্যবহার করায় বিপাকে পড়েছে পুলিশ। ছবিতে ডিজিটাল সম্পাদনার কারণে নারীর...

Related Articles

রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত...

রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুরে বেগুন ভর্তা ও রুটি খাওয়ার পর তিন বোনের রহস্যজনক...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি...