Home আন্তর্জাতিক ট্রাম্পের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

ট্রাম্পের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন

Share
Share

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। আগামী ৯ থেকে ১১ মে পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির আওতায় উভয় পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে। তিনি আশা প্রকাশ করেন, এটি দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের সূচনা হতে পারে।

গত ২৯ এপ্রিল রুশ প্রেসিডেন্ট Vladimir Putin–এর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতির প্রস্তুতির কথা জানিয়েছিলেন। এর আগে গত বছরও পুতিন তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও তখন তাতে সাড়া দেয়নি Ukraine।

ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ অনুরোধ জানিয়েছিলাম এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy এতে রাজি হওয়ায় আমি তাদের প্রশংসা করছি। আশা করছি, এটি একটি দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তির সূচনা।’

রাশিয়া এর আগে ৮ ও ৯ মে মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। অন্যদিকে ইউক্রেন মঙ্গলবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জানায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;