Home আন্তর্জাতিক অভিনেতা বিজয়ের দলে বড় উত্থান, ড্রাইভারের ছেলের জয়
আন্তর্জাতিকরাজনীতি

অভিনেতা বিজয়ের দলে বড় উত্থান, ড্রাইভারের ছেলের জয়

Share
Share

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কালাগাম-এর প্রধান বিজয় থালাপতি।

শুধু নিজে জয়ী হওয়াই নয়, তার দলের হয়ে আলোচনায় উঠে এসেছেন তার ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর. শবরীনাথন। তিনি ক্ষমতাসীন ডিএমকে-এর বিদায়ী বিধায়ক এএমভি প্রভাকর রাজাকে ২৭ হাজার ৮৬ ভোটে পরাজিত করেছেন।

এই জয়ের মাধ্যমে শবরীনাথন তামিল রাজনীতিতে নতুন এক আলোচিত মুখে পরিণত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বিজয়ের ব্যক্তিগত জনপ্রিয়তা ও তার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রভাব।

মোট ২৩৪ আসনের এই বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেয়েছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন, তবুও এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, বিজয় থালাপতি নিজেও পেরাম্বুর আসন থেকে ৫৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

;