Home জাতীয় এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি
জাতীয়দুর্ঘটনা

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

Share
Share

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পরিচালক মমিনুল ইসলাম। রাজধানীর BRAC সেন্টারে ‘বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এই তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। তিন দিন আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হলেও সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তা কাজে আসেনি। এজন্য সব স্তরে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় জানানো হয়, দেশে ঘূর্ণিঝড় বা বন্যার তুলনায় বজ্রপাতেই প্রতিবছর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বজ্রপাতে মারা গেছেন ৩ হাজার ৪৮৫ জন।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফা বলেন, উচ্চ জনঘনত্বের কারণে কৃষক, শিশু-কিশোর ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রাণহানি কমাতে আগাম পূর্বাভাস জোরদার, বজ্রনিরোধক যন্ত্র স্থাপন এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরির ওপর জোর দেন তিনি।

এছাড়া UNDP, Plan International এবং রাইমসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নিয়ে বজ্রপাত মোকাবিলায় চলমান কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন।

বিশেষজ্ঞরা বলেন, দুর্গম এলাকায় আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং জনসচেতনতার ঘাটতি—এই তিনটি বিষয়ই বজ্রপাতে মৃত্যুহার কমানোর প্রধান বাধা। তারা স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে নাএমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির একটি...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে...

Related Articles

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের...

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম...

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দাদা-দাদির কবরের পাশে দাফন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার...