Home আঞ্চলিক আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি
আঞ্চলিক

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

Share
Share

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। সোমবার (৪ মে) রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এই ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে ‘ওয়েদার অবজারভেশন টিম’ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ইতোমধ্যে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী আঘাত হানতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মেঘমালার শক্তি বজায় থাকলে মঙ্গলবার দুপুরের মধ্যে দেশের অন্যান্য অংশেও বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ , ৩ দিন পর বসতঘর থেকে মিলল মরিয়মের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মরিয়ম আক্তার...