Home সাম্প্রতিক দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা
সাম্প্রতিক

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা

Share
Share

সিলেট মহানগরীর নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসনেআরা সুলতানার দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ মে, সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি শিক্ষানুরাগী হাজী মোঃ কুদরত উল্লাহ ফাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শাখাওয়াত এরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিলেট জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ও জনাব এ.কে এম রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদর সিলেট জনাব শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, ইন্সট্রাক্টর সদর সিলেট জনাব এ.কে.এম আনিছুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ—জনাব মোহাম্মদ আবদূর রশিদ, জনাব মোঃ সানাউল হক ও জনাব কাজী মুহাঃ জাফর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এবং সিলেট মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী তাঁর দীর্ঘ চাকরিজীবনের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও স্মৃতিচারণ করে তুলে ধরেন প্রধান শিক্ষকের সাথে কাটানো আবেগঘন মুহূর্তগুলো।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে বিদায় জানান। দীর্ঘদিনের স্নেহ, ভালোবাসা ও আদর-যত্নে বেড়ে ওঠা শিক্ষার্থীরা বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় ও ব্যতিক্রমী বিদায়ী আয়োজনে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’-এর নারী চালক: পুরুষ চালকের সহায়তায়

রাজধানীতে নতুন চালু হওয়া নারীদের বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে সাময়িক বিপাকে পড়ে। বুধবার দুপুরে শাহজাহানপুর...

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় ও সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নয়জনের নিহতের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিচয়...

Related Articles

সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হলেন এম এ সবুর

আবু হানিফ, সিরাজগঞ্জ  দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে...

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...

তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত

আসন্ন দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে...