Home আঞ্চলিক বালুবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীসহ চারজন নিহত
আঞ্চলিকদুর্ঘটনা

বালুবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীসহ চারজন নিহত

Share
Share

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী আইনজীবীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রশিদের স্ত্রী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদি আরবপ্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৩) এবং তার মেয়ে খোশনূর জান্নাত (১৩)। এছাড়া আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষ যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে মনতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটির সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন।

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত তামান্না মুনতাকিন রিয়া (২৬) ও অটোরিকশাচালক সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

Related Articles

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।...

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় ও সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের...