Home আঞ্চলিক সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন
আঞ্চলিক

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

Share
Share

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন, সিলেট এবং আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মহান মে দিবস কেবল একটি দিবস নয়; এটি শ্রমজীবী মানুষের ত্যাগ, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার অনন্য ইতিহাস। তিনি বলেন, শ্রমিকদের ঘাম ও রক্তের বিনিময়ে বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে এবং তাদের অবদানেই দেশের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দারিদ্র্য বিমোচন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান সর্বাধিক উল্লেখ করে তিনি তাদের সম্মান ও অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার বলেন, মহান মে দিবস আমাদের সমাজে সমতা, সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শ্রমিকের রক্ত, ঘাম ও ত্যাগের বিনিময়েই একটি দেশের উন্নয়ন সম্ভব। কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের অগ্রগতির পথ আরও সুগম হবে। পাশাপাশি শ্রমিকদেরও মালিকপক্ষের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক থাকার ওপর তিনি গুরুত্ব দেন এবং মালিক-শ্রমিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজের আহমদ এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক অধীর চন্দ্র বালাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রিকাবীবাজারস্থ এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

Related Articles

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

গোমস্তাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম...

তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের গন্তব্য ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা...

;