Home জাতীয় আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা
জাতীয়বিএনপিরাজনীতি

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

Share
Share
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করার পর এ বিষয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম, আমাদের সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগত জানাই।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যে সংসদ সদস্যদের হাসির রোল পড়ে গেলে তিনি বলেন, ‘আমি কাউকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পাড়ে আছেন।’

এর আগে সংসদে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আলবদর ছিলাম না।

উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলামী। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।’ 

তিনি বলেন, ‘আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়াতে মাইগ্রেট হতো, তারা আমাদের উঠানে এসে আশ্রয় নিত।

আমরা তাদের নাশতা খাওয়াতাম। আর সেনাবাহিনী টহল দিচ্ছে কি না, এটা পাহারা দিতাম, যখন সেনাবাহিনী টহল দূরে থাকত, আমরা তাদের (যারা ইন্ডিয়াতে যেত) গাইড করতাম—তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে।’
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের সদর থানার কলেজিয়েট স্কুলের...

সিসিটিভি ফুটেজ, মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে তাঁর চলাচলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা...

Related Articles

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ

ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর...

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

;