Home সাম্প্রতিক ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক

৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে।’সম্প্রতি জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে।

হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছেন। বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।”তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা দেন।\

এটিই প্রকৃত ইতিহাস, যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় এই সংসদের মাধ্যমে। আমরা ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পেয়েছি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।...

সেনাসদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম...