Home জাতীয় হাওরে বজ্রপাত রোধে আশ্রয়কেন্দ্র ও দণ্ড স্থাপনের দাবি সংসদে
জাতীয়

হাওরে বজ্রপাত রোধে আশ্রয়কেন্দ্র ও দণ্ড স্থাপনের দাবি সংসদে

Share
Share

হাওর এলাকায় বজ্রপাতে প্রাণহানি কমাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি উঠেছে জাতীয় সংসদে। এ বিষয়ে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, হাওর অঞ্চল বজ্রপাতপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত, বিশেষ করে মার্চ থেকে মে মাসে এখানে বজ্রপাতজনিত মৃত্যু বেশি ঘটে। এই সময়েই হাওরের মানুষ জীবিকার কাজে ব্যস্ত থাকায় ঝুঁকি আরও বেড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রাকৃতিক ও আবহাওয়াজনিত নানা দুর্যোগ ঘটে। হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের হার তুলনামূলক বেশি হওয়ায় সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

তিনি আরও জানান, বজ্রপাতজনিত ক্ষতি কমাতে গবেষণা ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ আশ্রয়কেন্দ্র ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এদিকে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, হাওর অঞ্চলকে বজ্রপাতের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে...

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান...

সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা

সুনামগঞ্জ জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়ে...