Home জাতীয় অপরাধ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলায় চার আসামির স্বীকারোক্তি
অপরাধজাতীয়

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলায় চার আসামির স্বীকারোক্তি

Share
Share

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে অপর এক আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ কর্মকর্তা টিটু কুমার নাথ জানান, গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে চারজন স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দেন। তারা হলেন ইমরান হোসেন হৃদয়, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সুজন ও রাহাতুল রহমান জুয়েল। অপর আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুলেট বৈরাগী হত্যার ঘটনায় সংঘবদ্ধ একটি চক্র জড়িত। তারা মূলত দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে সিএনজিতে তুলে ছিনতাই ও ডাকাতি করত বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, অভিযুক্তরা যাত্রীকে অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনিয়ে নিত। ঘটনার দিন বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে ফিরছিলেন। রাতের দিকে তাকে কৌশলে অটোরিকশায় তোলা হয়। পরে যাত্রাপথে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় এবং তার মোবাইল ফোন, টাকা ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে তাকে রাস্তায় ফেলে দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানানো হয়।

এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়: মেজর সাব্বির

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে গুলি...

বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে...

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার...

ফুটবল ম্যাচ ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত...