Home জাতীয় সিগারেটের করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত এনবিআরের
জাতীয়

সিগারেটের করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত এনবিআরের

Share
Share

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সিগারেটের ওপর বর্তমানে প্রযোজ্য ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর আরও বাড়ানোর সুযোগ সীমিত।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন দাবি তুলে ধরেন এবং এনবিআর তাদের বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেশের বাজারে সিগারেটের দাম পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। তিনি জানান, আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে সিগারেটের দাম এখনও তুলনামূলকভাবে কম।

আলোচনায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবৈধ সিগারেট আমদানি বন্ধের দাবি জানানো হয়। সংগঠনটির প্রতিনিধি বলেন, অবৈধ সিগারেট নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সিগারেটের প্যাকেটে বিশেষ কোড সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পণ্যের উৎস শনাক্ত করা সহজ হয়।

এদিকে আন্তর্জাতিক তামাক কোম্পানিগুলোর প্রতিনিধিরা বৈঠকে বলেন, বাংলাদেশে সিগারেটের ওপর ইতোমধ্যে উচ্চহারে কর আরোপ করা হয়েছে। তারা নতুন করে কর না বাড়ানোর আহ্বান জানান।

এনবিআর বলছে, তামাক খাতে করনীতি নির্ধারণের ক্ষেত্রে রাজস্ব আহরণ, জনস্বাস্থ্য ও বাজার পরিস্থিতি—এই তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ‘কবর’ হয়েছে। আগামী পাঁচ বছর...

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে দুইবার ফোন করে...

Related Articles

‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ উত্তোলন!

দাফন সম্পন্ন করার প্রায় ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে এক বৃদ্ধার মরদেহ...

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন...

চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার সময় জীবনের আশা ছেড়ে...