Home আন্তর্জাতিক ইতালির বেরগামোতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি নিহত
আন্তর্জাতিকজাতীয়

ইতালির বেরগামোতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি নিহত

Share
Share

ইতালির বেরগামোতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বেরগামোর লেভাতে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বেরগামো এলাকায় বসবাস করছিলেন এবং সেখানে কর্মরত থেকে পরিবারের আর্থিক দায়িত্ব পালন করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।

নিহত ব্যক্তির ভাতিজা সাইফুল ইসলাম জানান, কাকা দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে পরিবারকে সহায়তা করে আসছিলেন। কর্মস্থলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ইতালির একটি হাসপাতালের মর্গে রাখা আছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। শফিকুল ইসলামের মৃত্যুতে স্ত্রী ও চার সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার ছাত্রলীগ নেতার জামিন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি...

যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা বৈঠক ভেস্তে ফোনে আলোচনার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক ভেস্তে গেছে। বিষয়টি নিশ্চিত করে দুই পক্ষই পরোক্ষভাবে আলোচনার ইঙ্গিত দিলেও...

Related Articles

পুতিনকে খামেনির বার্তা পৌঁছে দিলেন আরাগচি, বৈঠকে কৌশলগত আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে ইরানের...

এনসিপি বেশি ভোকাল, জামায়াত তুলনামূলক দুর্বল : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদে বিরোধী জোটের মধ্যে...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলায় চার আসামির স্বীকারোক্তি

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চার আসামি আদালতে ১৬৪ ধারায়...

হাওরে বজ্রপাত রোধে আশ্রয়কেন্দ্র ও দণ্ড স্থাপনের দাবি সংসদে

হাওর এলাকায় বজ্রপাতে প্রাণহানি কমাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি...