Home জাতীয় আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
জাতীয়

আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

Share
Share

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে লোডশেডিং কমে ৮০০ থেকে ৯০০ মেগাওয়াটে নেমে আসবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের দিকে যাবে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত ‘ফোর্থ বাংলাদেশ-চীন রিনিউএবল এনার্জি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে, যা পরিশোধে সরকার কাজ করছে। বকেয়া পরিশোধে দেরি হওয়ায় কয়লা ও তেল আমদানিতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলেও তিনি স্বীকার করেন। তবে দ্রুত সময়ের মধ্যে এসব বকেয়া নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দিচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে রেলওয়ে ও অন্যান্য মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, নদীভাঙনের কারণে যেসব চর জেগে উঠেছে, সেগুলোতে বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সিরাজগঞ্জসহ কয়েকটি এলাকায় কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা ও কর সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার মাধ্যমে সাধারণ মানুষকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে...

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান...

সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা

সুনামগঞ্জ জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়ে...