Home জাতীয় অপরাধ মাছ বিক্রেতার পকেটমারতে গিয়ে আটক যুবদল নেতা
অপরাধ

মাছ বিক্রেতার পকেটমারতে গিয়ে আটক যুবদল নেতা

Share
Share

বরিশালের বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেটমারার অভিযোগে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতাকে আটক করেছেন স্থানীয়রা।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে।

খোকন হাওলাদার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নান্না মিয়া তালুকদার বলেন, রোববার সকাল ৯টার দিকে চৌমোহনা বাজারের মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মন্ডলের পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে। ঘটনার সময় পকেটে কারও হাত আছে এমনটা টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেপে ধরে অনিল মন্ডল চিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন ছুটে এসে হাতেনাতে তাকে ধরে ফেলেন। পকেটমার-গুন্ডা আটকের খবরে বাজারে লোকজনের ভিড় পড়ে যায়।

এ সময় খোকনকে রশি দিয়ে বেঁধে মারধর করে জিঙ্গাসাবাদ করা হয়। খোকন তার নাম-পরিচয় জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়।

 

একজন যুবদল নেতার পকেটমারের খবরে তোলপাড় শুরু হয়। ঘণ্টাখানেক বেঁধে রাখার পর স্থানীয় গ্রাম পুলিশের (চৌকিদার) হাতে তাকে তুলে দেওয়া হয়। পরে কিছুদূর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার বলেন, ওই মাছ বিক্রেতার পকেটে পাঁচ-ছয় হাজার টাকা ছিল। এ বিষয়ে অনিল মন্ডল থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় খোকনকে ঘণ্টাখানেক বেঁধে রেখে চড়-থাপ্পড় দিয়ে স্থানীয় দলীয় নেতাদের উপস্থিতি ও পরামর্শে চৌকিদারের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমান বলেন, খোকনের বিরুদ্ধে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতাসহ উপস্থিত সবার সম্মতিতে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত খোকন হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উদয়কাঠি ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ আকন বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনার তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে রয়েছে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও...

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

Related Articles

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে...

পোরশায় ৬৫ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

যেভাবে উদ্ধার করা হলো কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড....