Home জাতীয় অপরাধ মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার
অপরাধ

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে পিএসআই রাজু বড়ুয়ার নেতৃত্বে এসআই মো. আরকানুল ইসলাম, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল লাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়কের চট্টগ্রামগামী লেনে ব্লেসিং এগ্রোভেট কারখানার সামনে থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে আরও চারজনের সম্পৃক্ততা পাওয়ায় তাঁদেরও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউন করে জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন (২৬), সরোয়ার (১৯), সরোয়ার হোসেন রাকিব (৩০), আনিস মিয়া (৩২), মোস্তফা সরকার (৩৩), আরিফুর রহমান সরকার (৪৫), মহসিন (২৫), ইয়াছিন (২৮), জজ মিয়া (৪৫), শরীফ মিয়া (৩০), সোহেল মিয়া (৪৫), শাহ আলম (৬৩), জাহাঙ্গীর আলম (৬১), আলমাস উদ্দিন মেম্বার (৫৭) ও আব্দুস সাদেক (৬৯)। তাঁদের বাড়ি মুরাদনগর, বাঙ্গরা বাজার ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, এ ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, মিছিল-শোডাউন কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির কোনো প্রচেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

Related Articles

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ...

পোরশায় ৬৫ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

যেভাবে উদ্ধার করা হলো কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড....

পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : ক্ষুব্ধ এলাকাবাসীর হা’ম’লা’য় প্রধান আ’সা’মির বাড়িঘর তছনছ

পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায়...