Home সাম্প্রতিক সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক
সাম্প্রতিক

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

Share
Share

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩), ইয়াছিন (৩২), মো. সাইফুল ইসলাম (২৭), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটক দল সাজেকের উদ্দেশে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় যানজটে পড়লে কয়েকজন পর্যটক গাড়ির ভেতর থেকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সাজেক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।

পুলিশের দাবি, পর্যটনকেন্দ্রিক শান্ত পরিবেশে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি তৌফাজ্জল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন, অভিযুক্তরা যানজটের মধ্যে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের...

Related Articles

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের...

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করেছে সরকার

দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং বিদ্যুৎ সাশ্রয়...

সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু

ফরিদপুরের সদরপুরে দাঁড়াশ সাপ ভেবে কালাচ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর...

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর...