Home রাজনীতি বিএনপি ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়লেন জামালপুর ছাত্রদল নেতা বাহারম
বিএনপিরাজনীতি

ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়লেন জামালপুর ছাত্রদল নেতা বাহারম

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান (বাহারম)। রোববার (২৬ এপ্রিল) তার দেওয়া ওই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

রাশেদুল হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, তিনি কারো কাছে প্রিয় কিংবা অপ্রিয় হতে পারেন, তবে সবসময় সমাজ ও দেশের কল্যাণে কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলে যাবেন। সত্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না উল্লেখ করে তিনি জানান, এখন থেকে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ায় রাজনীতিতে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পরিবারের দায়িত্ব পালন এবং পেশাগত জীবনে মনোযোগ দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাশেদুল হাসান বলেন, পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়ায় রাজনীতিতে সময় দিতে পারছেন না। তাই পেশাগত জীবনে মনোযোগ দিতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, রাশেদুল হাসান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন, তবে তার রাজনীতি ছাড়ার বিষয়ে তিনি অবগত নন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের...