Home জাতীয় অপরাধ বিদ্যালয়ে সহকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত এক শিক্ষিকা
অপরাধআঞ্চলিক

বিদ্যালয়ে সহকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত এক শিক্ষিকা

Share
Share

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিদ্যালয় চলাকালে এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অপর এক শিক্ষিকার বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর প্রায় ১টার দিকে শিক্ষার্থীদের খেলার জার্সি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় অভিযোগ রয়েছে, আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে কয়েক দফা আঘাত করেন। ঘটনার সময় অফিস কক্ষে শিক্ষক-শিক্ষিকা ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তারের বিরুদ্ধে এর আগেও সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। একাধিকবার তিনি সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা হালিমা সুলতানা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

অভিযুক্ত আসমা আক্তার দাবি করেন, কথা কাটাকাটির একপর্যায়ে হালিমা সুলতানা তাকে আক্রমণ করতে এলে আত্মরক্ষার্থে তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছেলেকে মাদরাসায় রাখতে যাচ্ছিলেন বাবা,পথে গুলি করে হ/ত্যা

পাবনায় ছেলের সামনে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া...

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ ও ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন। প্রায় দুই দশক পর তাঁর এ সফরকে ঘিরে জেলা...

Related Articles

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন...