Home আন্তর্জাতিক চেরনোবিল বিপর্যয়ের ৪০ বছরেও পারমাণবিক শক্তির পুনর্জাগরণ চলছে বিশ্বজুড়ে
আন্তর্জাতিক

চেরনোবিল বিপর্যয়ের ৪০ বছরেও পারমাণবিক শক্তির পুনর্জাগরণ চলছে বিশ্বজুড়ে

Share
Share

চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের ৪০ বছর পূর্ণ হচ্ছে আজ রোববার। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ৪ নম্বর চুল্লি বিস্ফোরিত হয়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার জন্ম দেয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকা দূষিত হয়ে পড়ে। বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তা শুধু আশপাশের অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে দীর্ঘস্থায়ী পরিবেশগত ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই ভয়াবহ ঘটনার পর পারমাণবিক শক্তি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হলেও চার দশক পর পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে। বর্তমানে বিশ্বের ৩১টি দেশে ৪০০টিরও বেশি পারমাণবিক চুল্লি সচল রয়েছে এবং আরও প্রায় ৭০টি চুল্লি নির্মাণাধীন। মোট বৈশ্বিক বিদ্যুতের প্রায় ১০ শতাংশ এখন পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে পারমাণবিক শক্তি এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ ও কার্যকর হয়ে উঠেছে। একই সঙ্গে এর নির্মাণ ও পরিচালনা ব্যয়ও তুলনামূলকভাবে কমেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (IEA) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, চেরনোবিল ও ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার কারণে পারমাণবিক শক্তির অগ্রগতি কিছু সময়ের জন্য ধীর হয়ে গেলেও বর্তমানে এর পুনর্জাগরণ স্পষ্ট হয়ে উঠেছে। তার মতে, “পারমাণবিক শক্তি আবারও শক্তভাবে ফিরে আসছে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় পারমাণবিক শক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি মনে করেন।

যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদনকারী দেশ, যেখানে ৯৪টি চুল্লি চালু রয়েছে এবং বৈশ্বিক পারমাণবিক বিদ্যুতের প্রায় ৩০ শতাংশ উৎপাদন করে। দেশটি ২০৫০ সালের মধ্যে এ সক্ষমতা চার গুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে।

অন্যদিকে চীন ৬১টি চুল্লি পরিচালনা করছে এবং প্রায় ৪০টি নতুন চুল্লি নির্মাণাধীন রয়েছে। পারমাণবিক সক্ষমতায় বিশ্বে শীর্ষ অবস্থানে যেতে দেশটি দ্রুত সম্প্রসারণ করছে।

বিশ্লেষকদের মতে, চেরনোবিলের ভয়াবহতা বিশ্বকে একসময় সতর্ক করলেও বর্তমান জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং বিদ্যুৎ চাহিদার কারণে পারমাণবিক শক্তি আবারও বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দ্বিতীয় দফায় পাকিস্তান সফর ট্রাম্প দূতের

যুদ্ধ অবসানের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার পাকিস্তান সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ক্যারোলিন লেভিট বিষয়টি...

সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ বহাল রাখার সিদ্ধান্ত সরকারের

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিন দ্বীপ-এ পর্যটন নিয়ন্ত্রণের বিদ্যমান নীতিই বহাল রাখবে ভবিষ্যতের নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত...

Related Articles

২৫০ ভারতীয়কে বরণ করে নিল ইস’রাইল, নেবে আরও ৬ হাজার জনকে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষ গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের...

দুই দশকের মধ্যে প্রথমবার গাজাসহ ফিলিস্তিনে স্থানীয় নির্বাচন শুরু

ফিলিস্তিনিরা শনিবার স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন, যা প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের...

পশ্চিমবঙ্গ নির্বাচনে উত্তপ্ত প্রচার, শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি আক্রমণ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত...

ইরানে ৪৩ ফুট গভীর ‘বাংকার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করার দাবি

মাটির প্রায় ৪৩ ফুট গভীরে থাকা একটি অবিস্ফোরিত শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা...