Home জাতীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন পরিচালনা পর্ষদ গঠন
জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন পরিচালনা পর্ষদ গঠন

Share
Share

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমি এ হোসেন।

নতুন পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান।

এছাড়া রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডসের হেড অব চেম্বারস খায়রুল আলম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক।

পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদও নতুন পর্ষদের সদস্য হিসেবে থাকবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছেলেকে মাদরাসায় রাখতে যাচ্ছিলেন বাবা,পথে গুলি করে হ/ত্যা

পাবনায় ছেলের সামনে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া...

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ ও ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন। প্রায় দুই দশক পর তাঁর এ সফরকে ঘিরে জেলা...

Related Articles

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...