Home জাতীয় অপরাধ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, দেবীগঞ্জে কলেজছাত্র আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিক

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, দেবীগঞ্জে কলেজছাত্র আটক

Share
Share

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সমালোচনামূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ওই ছাত্রের নাম নিশাত ইসলাম (১৬)।
শুক্রবার মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নিশাত সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিশাত তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঞ্জাখোর নাকি আমাদের এলাকার এমপি।’

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি সেটি মুছে ফেলেন বলে জানা গেছে। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং উত্তেজনা দেখা দেয়।
এরপর শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম কলেজছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Related Articles

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন...

কুয়াকাটায় ছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটায় এক স্কুলছাত্রীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার...

রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...