Home সাম্প্রতিক মৃত শিশুর লাশ মিললো পুকুরে, স্বজনরা বললেন ‘জ্বীনে নিয়ে গেছে’
সাম্প্রতিক

মৃত শিশুর লাশ মিললো পুকুরে, স্বজনরা বললেন ‘জ্বীনে নিয়ে গেছে’

Share
Share

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাতে ঘর থেকে নিখোঁজ হওয়া ৪৫ দিন বয়সী নবজাতক ইমন মিজির মরদেহ পরদিন সকালে বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালি গ্রামের মিজি বাড়িতে ঘটে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার গভীর রাতে শিশুটির মা রহিমা বেগম টয়লেটে যান। কয়েক মিনিট পর ফিরে এসে বিছানায় সন্তানের খোঁজ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

নিখোঁজের পরপরই স্থানীয়রা শিশুটিকে খুঁজতে তৎপর হন। তবে সারা রাত খোঁজাখুঁজির পরও কোনো হদিস না মিললেও শনিবার সকালে বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করা হয়।

শিশুটির বাবা নাজিব হোসেন দাবি করেন, কালো বোরখা পরা অজ্ঞাত এক নারী তার সন্তানকে নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন। অন্যদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন জানান, ঘটনাটি রহস্যজনক এবং প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের গুঞ্জন ছড়ালেও পুলিশ বলছে, বিষয়টি তদন্তসাপেক্ষ এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড...

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর...

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...