Home জাতীয় ‘৭২-এর সংবিধান নয়, জুলাইয়ের রক্তেই ক্ষমতায়’—ফুয়াদ
জাতীয়রাজনীতি

‘৭২-এর সংবিধান নয়, জুলাইয়ের রক্তেই ক্ষমতায়’—ফুয়াদ

Share
Share

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘১৯৭২ সালের সংবিধান নয়, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি শুধু জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়।’

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের ফলে আপনারা ক্ষমতায়।সেই রক্তের ঋণ অস্বীকার করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, আপনারা যদি বারবার ৭২-এর সংবিধানের দোহাই দেন, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, যেহেতু তিনি পলাতক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাননি, তাহলে কী এখনো আগের প্রধানমন্ত্রীই বহাল আছেন? বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিব এখনো জাতির জনক ও স্বাধীনতার ঘোষক। বর্তমান সরকারের একমাত্র বৈধতা চব্বিশের গণ-অভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।

তিনি আরো বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘জুলাই সনদ’-এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে।জনগণের জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না। জনগণের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দ্রুত সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।‘

সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
‘৭২-এর সংবিধান নয়, জুলাইয়ের রক্তেই ক্ষমতায় এসেছেন’ মন্তব্য ফুয়াদের এই হেডলাইন তালি ঠিক আছে
নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

  ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ...

জাতীয় লিপস্টিক দিবস আজ: আত্মপ্রকাশ, ফ্যাশন ও সৌন্দর্যচর্চার প্রতীক

  আজ ২৯ জুলাই। বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতীয় লিপস্টিক দিবস (ন্যাশনাল লিপস্টিক ডে)। এটি সরকারি ছুটির দিন না হলেও সৌন্দর্যচর্চাপ্রেমী, প্রসাধনী প্রতিষ্ঠান এবং...

Related Articles

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র...