Home আঞ্চলিক দামুড়হুদায় মৌমাছির কামড়ে ভ্যানচালকের মৃত্যু
আঞ্চলিক

দামুড়হুদায় মৌমাছির কামড়ে ভ্যানচালকের মৃত্যু

Share
Share

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান দামুড়হুদা বাজারপাড়ার আবু গাইনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

  আন্দোলনের প্রস্তুতি হিসেবে ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয়...

ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

  চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে এগিয়ে আসছে টাইফুন নউল। ঝড়ের আশঙ্কায় প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি...

Related Articles

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ:মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাগুরার সাবেক পুলিশ সুপার...

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে...

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ...

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন (পথশিশুর মা/ভবঘুরে) নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম...