Home আঞ্চলিক বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ফয়ছল আলমকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ প্রেসক্লাব
আঞ্চলিক

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ফয়ছল আলমকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ প্রেসক্লাব

Share
Share

সিলেটের শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি জেষ্ঠ্য সাংবাদিক ফয়ছল আলমকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব।গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক ফয়ছল আলম সাংবাদিকতার মাধ্যমে মানুষের সেবা করেন। এলাকার জন্য কাজ করেন। সহকর্মীদের জন্য তিনি অনেক কাজ করেছেন। যে কারনে সর্বমহলে সাংবাদিক ফয়ছল আলম সমাদৃত। বিশেষ করে শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হয়ে গোলাপগঞ্জের মুখ উজ্জল করেছেন তিনি।

উল্লেখ্য, ফয়ছল আলম সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ছড়াকার এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট লেখক কলামিস্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক কলামিস্ট মিসবাহ উদ্দিন আহমদ, সমাজসেবী নুরুল আম্বিয়া, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি ছালিকুর রহমান চৌধুরী। শুরুতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের ভূমি ও ভবনদাতা লেখক-গবেষক আনোয়ার শাহজাহান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি পিংকু দাস, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম। গোলাপগঞ্জের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, জাকারিয়া তালুকদার, আবুল কাশেম রুমন, ইমরান আহমদ, জাহিদ উদ্দিন, জাবেদ মাহবুব প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) ও জেএমসি বিল্ডার্সের সংশ্লিষ্টতা রয়েছে বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স...

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

  ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান...

Related Articles

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ...

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন (পথশিশুর মা/ভবঘুরে) নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন...

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...