Home জাতীয় জামায়েত আমির কখনো সুস্থভাবে চিন্তা করতে পারে না: মির্জা ফকরুল
জাতীয়রাজনীতি

জামায়েত আমির কখনো সুস্থভাবে চিন্তা করতে পারে না: মির্জা ফকরুল

Share
Share

জামায়াতে ইসলামীর আমির ও তার দল কখনও সুস্থভাবে চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের বক্তব্য ভিত্তিহীন এবং তা দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টন-এ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিভেদ ও ধোঁয়াশা তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াত ভিন্ন কৌশলে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। তার ভাষায়, “জামায়াত কখনও সুস্থভাবে চিন্তা করতে পারে না।”

ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি চক্র সক্রিয় বলে অভিযোগ করে ফখরুল বলেন, শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে সরকার আশা করে।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি তিনি ‘ফ্যাসিস্ট শক্তি’কে রাজনৈতিকভাবে মোকাবিলার কথাও উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...