Home জাতীয় বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাবনা
জাতীয়

বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাবনা

Share
Share

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়-এর মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে এবং হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাত ২৬ মে পড়তে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের পর নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। চাঁদটি পূর্ব আকাশে প্রায় ৫৭ মিনিট অবস্থান করবে, যা বৈজ্ঞানিকভাবে খালি চোখে দেখা যাওয়ার উপযোগী বলে মনে করা হচ্ছে।

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক হিসাব-নিকাশ সরকারের কাছে পাঠিয়েছেন। তবে ঈদের চূড়ান্ত তারিখ শুধুমাত্র সরাসরি চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার ওপর নির্ভর করে সাধারণত বাংলাদেশে একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশ-এ ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

;