Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

Share
Share

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে সৃষ্ট সাময়িক ব্যাঘাত কাটিয়ে আবারও সব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে স্বাভাবিক সূচিতে ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছে সংস্থাটি।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আকাশসীমা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে ফ্লাইট সূচিতে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে পরিস্থিতির উন্নতির পর ধাপে ধাপে সব রুটে কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে।

প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকায় ফিরবে।

বর্তমানে ঢাকা থেকে মাসকাটে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও ফেরার পথে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে উড়োজাহাজটি। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আবুধাবি রুটে সপ্তাহে ছয় দিন (বৃহস্পতিবার ছাড়া) এবং শারজাহ রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালিত হচ্ছে।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচ দিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালু রয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করেছে।

এয়ারলাইন্সটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং রিয়াদ ও জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

বর্তমান রুটের পাশাপাশি খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর তখন আর দশটা দিনের মতোই ব্যস্ত। অফিসগামী মানুষের ভিড়, স্কুলে যাওয়ার...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়...

Related Articles

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...