Home জাতীয় সংরক্ষিত নারী আসনে তারকা বাদে বিএনপিকে সাধুবাদ ন্যান্সির
জাতীয়বিএনপিরাজনীতি

সংরক্ষিত নারী আসনে তারকা বাদে বিএনপিকে সাধুবাদ ন্যান্সির

Share
Share

সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শোবিজ অঙ্গনের তারকাদের বিবেচনায় না নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাধুবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাল সালাম’ জানিয়ে একটি স্ট্যাটাস দেন, যা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় শোবিজ অঙ্গনের আলোচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান ন্যান্সি।

তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেলদের শো-পিস হিসেবে ব্যবহার না করে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিকভাবে সচেতন নারীদের মূল্যায়ন করায় বিএনপিকে ‘লাল সালাম’ জানান তিনি। তার মতে, এই সিদ্ধান্ত রাজনীতিতে গুণগত পরিবর্তনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

ন্যান্সির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ব্যবহারকারী তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন। কেউ তার অবস্থানকে প্রশংসা করে লিখেছেন, এ কারণেই তিনি প্রিয় শিল্পী, আবার কেউ বলেছেন— তার বক্তব্যের সঙ্গে তারা সম্পূর্ণ একমত।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১ হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখও ছিলেন, তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...

রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইয়ে আহত আজিজুর

জুলাই গণ-আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকা মাথায়...

‘আলিফের চোখটা ফেরত দিন’: তারেক রহমানের প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে...

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা...