Home আন্তর্জাতিক চীনা মুদ্রায় ইরানি তেল কিনছে ভারত
আন্তর্জাতিক

চীনা মুদ্রায় ইরানি তেল কিনছে ভারত

Share
Share

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের একাধিপত্য এড়িয়ে এবার চীনা মুদ্রা ‘ইউয়ানে’ ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করেছে ভারত। আইসিআইসিআই (ICICI) ব্যাংকের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। জানা গেছে, ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তেল শোধনাগারগুলো এই নতুন ‘পেমেন্ট মেকানিজম’ ব্যবহার করছে।

সূত্রমতে, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ‘ইন্ডিয়ান অয়েল করপোরেশন’ (IOC) চলতি মাসের শুরুতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। প্রায় ২০ কোটি ডলার সমমূল্যের এই চালানের অর্থ পরিশোধ করা হয়েছে ইউয়ানে। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও ইরানি তেলের মূল্য পরিশোধে একই মুদ্রা ব্যবহার করছে। ভারতের আইসিআইসিআই ব্যাংক তাদের সাংহাই শাখার মাধ্যমে এই অর্থ সরাসরি বিক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে।

রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে গত মাসে বিশেষ পদক্ষেপ নেয় ওয়াশিংটন। এর আওতায় ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। এই সুযোগকেই কাজে লাগিয়েছে ভারত।

ইতোমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য তেলবাহী চারটি জাহাজ ভারতের বন্দরে ভিড়েছে, যার মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামক একটি জাহাজ থেকে তেল খালাস সম্পন্ন হয়েছে। তবে এই লেনদেন ও পেমেন্ট পদ্ধতি নিয়ে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় দীর্ঘ সময় ধরে পেমেন্ট জটিলতার কারণে অনেক দেশ ইরানি তেল কেনায় আগ্রহ দেখাচ্ছিল না। ভারত চীনা মুদ্রায় লেনদেন করে সেই বাধা অতিক্রমের চেষ্টা করলেও এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার স্পষ্ট জানিয়েছেন যে, তেলের বাজারে অস্থিরতা কমাতে এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে নিষেধাজ্ঞা শিথিলের এই বিশেষ সুযোগ আজ রোববারই শেষ হতে যাচ্ছে। এরপর ভারত কীভাবে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে, সেটিই এখন দেখার বিষয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে নিখোঁজের পর রেললাইনের পাশ থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে মাহমুদা আক্তার (৯)...

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

Related Articles

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...

হানিয়া ও খামেনি হত্যার কঠোর প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক...

ভারতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় নেমে এসেছে চরম বিপর্যয়। কেরালা...