Home জাতীয় টানা ৯৫ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ
জাতীয়

টানা ৯৫ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ

Share
Share

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পল্লী বিদ্যুতের সংযোগ। আর এ কারণে টানা ৯৫ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন কিশোরগঞ্জের বিভিন্ন গ্রামীণ জনপদ। প্রচণ্ড গরমের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে এসেছে নজিরবিহীন দুর্ভোগ, ভোগান্তিতে নাভিশ্বাস হয়ে ওঠেছে পল্লী বিদ্যুতের গ্রাহকদের পরিবারে।

জানা গেছে, বাংলা নববর্ষের প্রথম রাতে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় বয়ে যায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জনপদের ওপর দিয়ে। এতে পল্লী বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে অসংখ্য স্থানে তার ছিঁড়ে যায়। কোথাও কোথাও লাইনের ওপর ভেঙে পড়ে গাছগাছালি, কোথাও কোথাও ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি। এ কারণে তিন দিন ধরে কিশোরগঞ্জের বিভিন্ন জনপদ অন্ধকারে ডুবে রয়েছে। ফ্রিজে রাখা পচনশীল খাবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এমনকি চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে নিত্য ব্যবহার্য মোবাইল ফোনসহ যাবতীয় ইলেকট্রনিকস সামগ্রী।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী, করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার গ্রাহকেরা এমন সংকটের মুখে পড়েছেন।

গ্রাহকেরা বলছেন, দিনের বেলা তীব্র গরমের জ্বালায় ঘরে টেকা দায় হয়ে গেছে। আর এমন ঘুটঘুটে অন্ধকারের কারণে বাড়ছে চুরি। ঝড়ের তাণ্ডবের অজুহাতে এত দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকা মেনে নেওয়া যায় না।

সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আজিজুল ইসলাম, আব্দুল মালেক ও বকুল মিয়া বলেন, আমাদের এলাকায় তিন দিন যাবত কোনো বিদ্যুৎ নেই। যে কারণে তীব্র খাবার পানির সংকটে পড়েছি। পাশাপাশি কুরবানির ঈদে বিক্রির জন্য যে গরু লালন-পালন করছি তাতে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছি। গরুকে গোসল করাতে পারছি না। একেকটা গরুর দাম তিন-চার লাখ টাকা। এ সমস্যা থেকে মুক্তি চাই।

একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফায়জুল ইসলাম বলেন, আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী। বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে।

তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী ও দীন ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে।

সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অটোরিকশাচালক হান্নান মিয়া বলেন, অটোরিকশা চালিয়ে সংসার চালাই। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছি না। যে কারণে গাড়ি বাসায় পড়ে আছে। ইনকাম নেই। ধারদেনা করে সংসার চালাচ্ছি।

এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, পহেলা বৈশাখের রাতে হওয়া ঝড়ে লাইনের ওপর গাছপালা পড়ে তার ছিঁড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায়ও ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সংস্কারকাজ পুরোদমে চলছে এবং আজকের মধ্যেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...