মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে তুরস্কের আন্তালিয়ায় ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মধ্যে।
শুক্রবার (১৭ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরাম ২০২৬-এর ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিন দেশের শীর্ষ নেতারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা পর্যালোচনা করা হয়।
আলোচনায় পাকিস্তানের ভূমিকার জন্য কাতারের আমির এবং তুরস্কের প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত ১৫ এপ্রিল ত্রিদেশীয় সফরে বের হন। একই দিনে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছান।
সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর শেহবাজ শরিফ গত বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছান। অন্যদিকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে পাকিস্তানের সেনাপ্রধান সেখানে ২৪ ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।
যদিও পাকিস্তান এসব আলোচনার ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলো হঠাৎ সক্রিয় হয়ে ওঠে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...
ByDesk ReportJune 8, 2026ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...
ByDesk ReportJune 8, 2026যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...
ByDesk ReportJune 11, 2026আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...
ByDesk ReportJune 10, 2026বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...
ByDesk ReportJune 10, 2026মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...
ByDesk ReportJune 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment