Home আঞ্চলিক জামালপুরে ৩৬০০ পিস ইয়াবা ও ১ লাখ ৩৫ হাজার টাকাসহ যুবদলের নেতা আটক
আঞ্চলিক

জামালপুরে ৩৬০০ পিস ইয়াবা ও ১ লাখ ৩৫ হাজার টাকাসহ যুবদলের নেতা আটক

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরের মেলান্দহে ৩৬০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আল আমিন শিলুসহ (৪২) দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বামুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) খসরু আল মামুন।

আটককৃতরা হলেন- আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আল আমিন শিলু (৪২) এবং হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য ও ব্রাহ্মণপাড়া মৃত মজিবুর রহমানের ছেলে আইয়ুব আলী (৪৮)।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন- মাদকসহ কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত আল আমিন শিলুকে সাংগঠনিকভাবে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) খসরু আল মামুন জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বামুনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার একটি বাসায় তল্লাশি করে আইয়ুব আলীর প্যান্টের পকেট থেকে ৪০০ পিস এবং ঘর থেকে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের...