Home আঞ্চলিক রামুতে কিশোরীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
আঞ্চলিক

রামুতে কিশোরীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

Share
Share

কক্সবাজারের রামু উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর। তিনি স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

রোববার সন্ধ্যায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধনপাড়া এলাকায় ওই বাড়ির রান্নাঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। পরিবারের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়ির এক ব্যক্তি কিশোরীর সঙ্গে খারাপ আচরণের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হতে পারে।তবে বাড়ির মালিকপক্ষের দাবি, কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে নিজেই আত্মহত্যা করেছে। বৈশাখে বাড়ি যেতে না পারার কারণে সে হতাশায় ভুগছিল বলে তারা জানায়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে গলায় দাগ পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...