Home জাতীয় অভিজ্ঞতার শর্ত শিথিল করে অধ্যাপক হচ্ছেন, বিএনপির স্বাস্থ্য সম্পাদক ও সভাপতি-সেক্রেটারিসহ ৯ ড্যাব নেতা
জাতীয়বিএনপিসাম্প্রতিক

অভিজ্ঞতার শর্ত শিথিল করে অধ্যাপক হচ্ছেন, বিএনপির স্বাস্থ্য সম্পাদক ও সভাপতি-সেক্রেটারিসহ ৯ ড্যাব নেতা

Share
Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একাডেমিক নিয়ম ও অভিজ্ঞতার শর্ত ডিঙিয়ে অধ্যাপক পদে ১০ জন চিকিৎসক পদোন্নতি পেতে যাচ্ছেন। এই তালিকার প্রায় সবাই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত; যার মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ড্যাব’-এর বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দ।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক চিঠিতে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, বিধি মোতাবেক অধ্যাপক হওয়ার জন্য প্রয়োজনীয় ‘সক্রিয় শিক্ষকতার সময়সীমা’ এই চিকিৎসকদের নেই। তবে বিশেষ বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে তাদের এই অভিজ্ঞতার শর্ত ‘প্রমার্জন’ বা মওকুফ করিয়ে নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত ৩ ও ৯ মার্চ এসব চিকিৎসকের পক্ষ থেকে অভিজ্ঞতার ঘাটতি মওকুফের আবেদন করা হয়েছিল।

পদোন্নতি পেতে যাওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন বিএমইউ ড্যাব শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা পরিচালক ডা. এরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও প্রক্টর ডা. শেখ ফরহাদ এবং সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়া অর্থোপেডিক সার্জারি, শিশু সার্জারি এবং ইউরোলজি বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক এই বিশেষ সুবিধা পাচ্ছেন।

এই গণ-পদোন্নতির সংবাদে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাধারণ শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ অধ্যাপক একে ‘পদোন্নতির মহোৎসব’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “একাডেমিক জগতে মেধা ও গবেষণার চেয়ে রাজনৈতিক পরিচয় বড় হয়ে দাঁড়ালে শিক্ষার মান ধ্বংস হয়ে যায়। যারা নিয়ম মেনে বছরের পর বছর পরিশ্রম করছেন, তাদের জন্য এটি চরম বৈষম্যমূলক এবং অনভিপ্রেত এক দৃষ্টান্ত।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের রাজনৈতিক পদোন্নতি শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোকেই দুর্বল করে না, বরং চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর গবেষণা ও একাডেমিক উৎকর্ষকেও প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি নিয়ে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

১১ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেলে বড় অঙ্কের লোকসান: দৈনিক আয় ১১ লাখ, ব্যয় সাড়ে ৩৭ লাখ টাকা

চট্টগ্রাম তথা দেশের অন্যতম মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ (কর্ণফুলী...