Home সাম্প্রতিক আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না: গালিবাফ
সাম্প্রতিক

আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না: গালিবাফ

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার ঐতিহাসিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না।

রোববার (১২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক ভাষণে গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরান সদিচ্ছার প্রমাণ দিয়েছিল, যার ফলে ইতিবাচক অগ্রগতিও হয়েছিল। কিন্তু ডনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না।” ট্রাম্পের সরাসরি যুদ্ধের হুমকির জবাবে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব। আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, তবে আমরাও যুক্তি দিয়েই মোকাবিলা করব।”

এর আগে গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে গত শনিবার ইসলামাবাদের বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। দীর্ঘ নীরবতা ভেঙে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ইরানের তেলবাহী জাহাজসহ সব বাণিজ্যিক যানে অবরোধ আরোপ করবে মার্কিন বাহিনী। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হয় সব জাহাজ নিরাপদে যাতায়াত করবে, নয়তো একটিও নয়। খুব দ্রুতই আমরা এই নৌপথ পরিষ্কার করে দেব।”

ট্রাম্পের এই ‘অবরোধ’ নীতির জবাবে গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় বলেন, মার্কিন প্রশাসন যদি আবারও ইরানের দৃঢ়তা পরীক্ষা করতে চায়, তবে তাদের আরও বড় শিক্ষা দেওয়ার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী নিয়ে দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে...

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা...

ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত

নিজেদের পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য ও ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে...