Home জাতীয় দুর্ঘটনা জামালপুরে আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দুর্ঘটনা

জামালপুরে আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

Share
Share

এমরান হোসেন, জামালপুর | জামালপুরে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে থানার অধীন নুরুন্দি রেলস্টেশনের নলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরবানু বেগম প্রায় পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন।

ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (নং-১৬/২৬; তারিখ: ১১/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

Related Articles

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট...

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত আরও ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন...