Home আঞ্চলিক জামালপুরে ২৫ ফুট উঁচু গাছের ডালে অচেতন হযরত আলীকে উদ্ধার
আঞ্চলিক

জামালপুরে ২৫ ফুট উঁচু গাছের ডালে অচেতন হযরত আলীকে উদ্ধার

Share
Share

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রায় ২৫ ফুট উঁচু একটি বড়ই গাছে ডাল কাটতে গিয়ে অচেতন হয়ে পড়েন মো. হযরত আলী (৭০) নামে এক শ্রমিক। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম।

স্থানীয়রা জানান, হযরত আলী পেশায় একজন শ্রমিক। তিনি বীর হাতিজা এলাকায় একটি বড়ই গাছে ডাল কাটতে উঠেছিলেন। হঠাৎ গাছের ওপরেই তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং তাকে অচেতন অবস্থায় গাছ থেকে নামিয়ে আনে।

পরে তাকে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা, ১৪৪ ধারার মধ্যে উত্তেজনা

  হবিগঞ্জে মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের...

জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম

  জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন ও ভৌগোলিক...

Related Articles

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক...