Home জাতীয় শিক্ষামন্ত্রীর অনুরোধে সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
জাতীয়

শিক্ষামন্ত্রীর অনুরোধে সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

Share
Share

শিক্ষামন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে মোট ১৫০টি আসন এখন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকছে।

এর আগে জাতীয় সংসদের গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ ছিল। শিক্ষামন্ত্রী অতিরিক্ত আরও ১০০টি আসন বরাদ্দের আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেন। স্পিকার সেই আবেদন মঞ্জুর করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এতে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে।”

তিনি আরও বলেন, “শিক্ষামন্ত্রী হিসেবে আমি চাই, নতুন প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে জানুক এবং রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠুক।”

শিক্ষামন্ত্রী জানান, জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে তিনি উদ্যোগটিকে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে তারা সংসদের স্থাপত্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার হিসেবে উল্লেখ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন কলকাতার খ্যাতিমান বর্ষীয়ান অভিনেতা...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর...

Related Articles

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের...

দাফন নাকি দাহ : নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভর লাশ নিয়ে মায়ের সঙ্গে বাবার দ্বন্দ্ব

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত শুভ ওরফে বিল্লাল নামে এক যুবকের ধর্মীয় পরিচয়...