Home আন্তর্জাতিক চাপের মুখেও অনড় ইরান: পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা
আন্তর্জাতিক

চাপের মুখেও অনড় ইরান: পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

Share
Share

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই নিজের পারমাণবিক অবস্থান পুনর্ব্যক্ত করল ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি সাফ জানিয়ে দিয়েছেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বন্ধ হবে না। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ইসনার ’ (ISNA)-বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ এসলামি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “শত্রুপক্ষ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার যে চেষ্টা চালাচ্ছে, তাতে তারা সফল হবে না। কোনো ব্যক্তি বা বিশেষ আইন আমাদের এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না।” তিনি স্পষ্ট করে দেন যে, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন দেশটির একটি সার্বভৌম অধিকার এবং এই প্রযুক্তিগত উন্নয়ন কোনো চাপের মুখে থমকে যাবে না।

এসলামি দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক অগ্রযাত্রার পক্ষে আন্তর্জাতিক মঞ্চে যুক্তি দিয়ে আসছেন। তাঁর মতে, একের পর এক নিষেধাজ্ঞা এবং বিশ্বশক্তির নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরানের পারমাণবিক শিল্প তার স্বাভাবিক কার্যক্রম বজায় রেখেছে, বরং পূর্বের তুলনায় এটি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।

অন্যদিকে, তেহরানের এই অনমনীয় অবস্থানের বিপরীতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান কর্তৃক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ইঙ্গিত অনুযায়ী, আলোচনার পথ খোলা থাকলেও ইরানের সব একতরফা দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ওয়াশিংটন মনে করে, উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির স্নায়ুযুদ্ধ চলছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং বিশ্বশক্তিগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল বেসামরিক ও জ্বালানি চাহিদা মেটানোর উদ্দেশ্যে পরিচালিত।

বিশ্লেষকরা মনে করছেন, মোহাম্মদ এসলামির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে। বিশেষ করে ইরানের সঙ্গে পশ্চিমাদের ঝুলে থাকা পরমাণু চুক্তির ভবিষ্যৎ এই বিবৃতির ফলে আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনিদের নিয়ে বিদ্রূপকারী ইসরায়েলি নারী সেনার খুলি ফাটল ইরানি ক্ষেপণাস্ত্রে

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জুলিয়েটা নামে এক ইসরায়েলি নারী সেনা গুরুতর আহত হয়েছেন। গত ৫ এপ্রিল ইরান থেকে পরিচালিত...

ইরানের ১০ দফা প্রস্তাব ‘নীতিগতভাবে’ মেনে নিলেন ট্রাম্প

ইরানের প্রস্তাবিত ১০ দফা শান্তি পরিকল্পনাকে ‘নীতিগতভাবে’ মেনে নিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি (IRIB) এই তথ্য নিশ্চিত করেছে।...

Related Articles

ইরানকে জবাবদিহি ও ক্ষতিপূরণ দিতে হবে: আরব আমিরাত

উপসাগরীয় অঞ্চলে হামলার কারণে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য ইরানকে সরাসরি দায়ী করে...

হোয়াইট হাউসের লেখা ‘ড্রাফট’ পোস্ট করেই যুদ্ধ থামালেন শেহবাজ শরিফ?

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের...

হাত এখনও ট্রি/গারেই আছে: মাসুদ পেজেশকিয়ান

লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের...

হরমুজ প্রণালিতে ব্যারেল প্রতি টোল কত ইউয়ান?

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, সেগুলোকে আগাম টোল পরিশোধের...