Home আন্তর্জাতিক যুদ্ধে ৩ হাজারের বেশি ইরানি নিহত হয়েছে
আন্তর্জাতিক

যুদ্ধে ৩ হাজারের বেশি ইরানি নিহত হয়েছে

Share
Share

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধে ইরানে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার বেসামরিক ও সামরিক সদস্য।

ইরানের ফরেনসিক বিভাগের প্রধান জানান, নিহতদের মধ্যে মাত্র ৪০ শতাংশের পরিচয় এ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। অজ্ঞাতনামা মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা ও শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে যাতে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যায়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সুপরিকল্পিত হামলায় কেবল সামরিক ও কৌশলগত স্থাপনাই নয়, বরং বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই যুদ্ধে ইরানের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। প্রয়োজনীয় পরিষেবা বন্ধ থাকায় দেশজুড়ে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তার স্থায়িত্ব এখন হুমকির মুখে। গতকাল লেবাননে ইসরায়েলের নতুন করে চালানো ভয়াবহ বিমান হামলার পর ইরান এই চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’ জানিয়েছে, তেহরান এই হামলাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে দেখছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, উস্কানি অব্যাহত থাকলে ইরান কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

আন্তর্জাতিক মহল দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ভেস্তে গেলে এই সংঘাত আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...