Home আন্তর্জাতিক ট্রাম্পের হুমকিতে নীরব বিশ্ব, ক্ষোভ গ্রেটা থুনবার্গের
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুমকিতে নীরব বিশ্ব, ক্ষোভ গ্রেটা থুনবার্গের

Share
Share

ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভয়াবহ’ হুমকির বিপরীতে বিশ্ববাসীর নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, একটি ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দেওয়া হলেও কেন আন্তর্জাতিক মহল নীরব রয়েছে।

ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেন, বিশ্ব এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে গণহত্যা, একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য পরিবেশব্যবস্থার ধ্বংস—এসব বিষয়কে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত ও বর্ণবাদী যুদ্ধাপরাধীরা দায়মুক্তি নিয়ে নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এভাবে নীরব থাকা মানে এই ধ্বংসাত্মক প্রবণতাকে মেনে নেওয়া। যদিও বিশ্ব ইতোমধ্যে অনেক কিছু মেনে নিয়েছে, তবুও এখনো প্রতিবাদ জানানোর সময় শেষ হয়ে যায়নি। এখনই যদি মানুষ ‘থামো’ না বলে, তাহলে নিজেদের মানুষ হিসেবে পরিচয় দেওয়ার নৈতিক অধিকারও হারাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদক ও চাঁদাবাজি নিয়ে বিএনপি নেতার বাসায় গুলি, নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা

ঢাকার ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর...

Related Articles

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কুয়েতে আবাসিক ভবনে ইরানের ড্রোন হামলা

কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটে একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের...