Home আন্তর্জাতিক ইসরায়েলি সেনা ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইসরায়েলি সেনা ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা

Share
Share

দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকা এবং ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত একাধিক বসতি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি সেনাবাহিনীর জমায়েত ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে রকেট ও বোমা বর্ষণ করা হয়েছে।

হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ লেবাননের আল-আদিসা, আল-তাইবেহ ও মারকাবা সংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বড় জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতেও আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি।

এ ছাড়া অধিকৃত গোলান মালভূমির কাতজরিন ও আল-মালিকিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি বসতিগুলো লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে ওইসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মারুন আল-রাস ও আইনাতা অঞ্চলেও ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, এসব হামলার মাধ্যমে তারা ইসরায়েলি সামরিক সক্ষমতায় চাপ সৃষ্টি করেছে।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলমান এই হামলা-পাল্টা হামলার ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদক ও চাঁদাবাজি নিয়ে বিএনপি নেতার বাসায় গুলি, নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা

ঢাকার ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর...

Related Articles

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কুয়েতে আবাসিক ভবনে ইরানের ড্রোন হামলা

কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটে একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের...