Home আঞ্চলিক বাসিয়ার দুরবস্থা নিয়ে সংসদে লুনা; স্থায়ী ডাম্পিং স্টেশন ও ময়লাবাহী গাড়ি বরাদ্দের দাবি
আঞ্চলিকসিলেট

বাসিয়ার দুরবস্থা নিয়ে সংসদে লুনা; স্থায়ী ডাম্পিং স্টেশন ও ময়লাবাহী গাড়ি বরাদ্দের দাবি

Share
Share

তারেক আহমদ।সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা জাতীয় সংসদের ১ম অধিবেশনে সোমবার (৬ এপ্রিল) জনগুরুত্বপুর্ণ বিষয়ের উপর আলোচনায় বিশ্বনাথের বাসিয়া নদীর দুরবস্থার কথা উল্লেখ করে দ্রুত সমস্যাটির সমাধান চান। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত প্রবাহমান

বাসিয়া নদী আজ অস্তিত্ব সংকটে। দীর্ঘদিন যাবত যথাযথ রক্ষণাবেক্ষণ ও নদী খননের অভাবে নদীটি মৃতপ্রায়। এছাড়াও নদীর পারে গড়ে উঠা অবৈধ স্থাপনা এবং শহরে নির্দিষ্ট কোন বর্জ্য ফেলার জায়গা না থাকায় সমস্ত ময়লা নদীতে ফেলা হচ্ছে। ফলে, নদীটি শুধু ভরাটই হচ্ছে না, বরং পঁচা, ময়লার দূর্গন্ধে পুরো শহর এখন সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

বর্তমানে স্থানীয় প্রশাসনের চেষ্টায় নদী খনন প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং আমি প্রশাসনের সহযোগীতায় ইতিমধ্যেই ৪টি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করতে পেরেছি। কিন্তু এ সমস্যা সমাধানের জন্য শহরকে পরিচ্ছন্ন রাখতে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ অত্যন্ত জরুরী।

এছাড়াও যে ময়লা রয়েছে সেটিকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটি ময়লা ফেলার গাড়ি প্রয়োজন। এমতাবস্থায় জনস্বার্থে পরিবেশ রক্ষার্থে এবং এলাকার মানুষের স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের উপযোগী করার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশন এবং ময়লাবাহী গাড়ি বরাদ্দের জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি দাবি জানাচ্ছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘এটা শাহবাগ নয়, মহান জাতীয় সংসদ’ মন্তব্যে অধিবেশন কক্ষে হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। বিরোধীদলীয় এক সংসদ সদস্যের...

মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎মোংলায় কোস্টগার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বুধবার (২৬...

Related Articles

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান,...

গোয়াইনঘাটে সড়কের মাঝখানে ৯০ গাছ রেখেই আরসিসি ঢালাই

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে...

সরকারি মালামাল নিষ্পত্তিতে ভূমিকা, কোর্ট ইন্সপেক্টরকে সম্মাননা

সরকারি নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করে সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তির কার্যক্রমে...

পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু , হাসপাতালে ভর্তি

নওগাঁর সাপাহারে পাঁচ বছরের এক শিশুকন্যাকে পোল্ট্রি খামারে নিয়ে গুরুতর নির্যাতনের এক...