Home জাতীয় অপরাধ ‘আমি ট্রান্সজেন্ডার নই, শুধুই কন্টেন্ট ক্রিয়েটর’: ছাত্রদল নেতা রেদোয়ান
অপরাধআইন-বিচারজাতীয়বিএনপিরাজনীতি

‘আমি ট্রান্সজেন্ডার নই, শুধুই কন্টেন্ট ক্রিয়েটর’: ছাত্রদল নেতা রেদোয়ান

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কৃত হওয়া সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম দাবি করেছেন, তিনি ট্রান্সজেন্ডার নন; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা কিছু ভিডিওর কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেদোয়ান ইসলামকে ব্যক্তিগত তথ্য গোপন ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় রেদোয়ান নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ওঠে যে, তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছেন। এই তথ্যটি ‘সামাজিকভাবে অগ্রহণযোগ্য’ এবং ‘তথ্য গোপন’ হিসেবে বিবেচনা করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের পর রোববার রাতে ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক আইডি থেকে নিজের অবস্থান পরিষ্কার করেন রেদোয়ান। তিনি লেখেন, “আমি ট্রান্সজেন্ডার নই। আমি একজন ছেলে এবং একজন সংস্কৃতিকর্মী। কিছু কন্টেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত এবং ইতোমধ্যে সেসব সরিয়ে ফেলেছি।” তিনি আরও উল্লেখ করেন যে, যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার করে কারো সম্মানহানি করা অনুচিত।

রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলম বিষয়টি ‘গুজব’ হিসেবে অভিহিত করে জানান, তার ছেলে মূলত ঢাকায় কিছু টিকটক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ভিডিও তৈরি করত। এসব ভিডিও নিয়ে পরিবারে অসন্তোষ ছিল এবং এলাকায় জানাজানি হওয়ার পর রেদোয়ান ক্ষমাও চেয়েছেন। তবে ‘ছেলে থেকে মেয়েতে রূপান্তরের’ তথ্যটি সম্পূর্ণ ভুল বলে তিনি দাবি করেন।

গত শুক্রবার ৫ সদস্যের একটি কমিটির মাধ্যমে সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। শনিবার সেই তালিকা ফেসবুকে প্রকাশের পরই রেদোয়ান ইসলামের ভিডিও ও কন্টেন্ট নিয়ে বিতর্ক শুরু হয়, যা শেষ পর্যন্ত তার বহিষ্কার এবং এই জেন্ডার বিতর্কের জন্ম দেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ টানা ভারী বৃষ্টিতে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। এতে দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উত্তাল বঙ্গোপসাগরের...

মার্শাল আর্ট শেখানোর আড়ালে ‘ভিন্ন উদ্দেশ্য’, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির

রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।...

Related Articles

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়...

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬...

বান্দরবানে ভয়াবহ পাহাড়ধস: শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

টানা কয়েকদিনের অতিভারী বর্ষণের জেরে বান্দরবানের লামা উপজেলায় এক প্রলয়ঙ্করী পাহাড়ধসের ঘটনা...

ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন মার্কিন শিক্ষক: দুই বছরের কারাদণ্ড দিলেন আদালত

পবিত্র শিক্ষকতা পেশার আড়ালে এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে অনবরত নিজের আপত্তিকর ও নগ্ন...