Home আঞ্চলিক মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

Share
Share

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ দেশে পৌঁছেছে। আজ সকাল ৯.৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নং- SV806 যোগে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর ১ জনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন যে, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫,০০০ টাকা এবং নগদ ৫০,০০০ টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩,০০,০০০ টাকা প্রদান করা হবে।

এসময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী ​অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের মূল দায়িত্ব ইউনিয়ন ভূমি অফিসের। কিন্তু এই কাজটিকে বাণিজ্যে পরিণত করেছেন...

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা এবং অপহরণের মতো গুরুতর অভিযোগ। তবুও নির্বিঘ্নে চলছে প্রকাশ্য...

Related Articles

দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায়...

বাংলাদেশ ব্যাংকে ৬৯ জন সহকারী পরিচালক নিয়োগ, আবেদন ৩ আগস্ট পর্যন্ত

বাংলাদেশ ব্যাংক আইসিটি বিভাগে ‘সহকারী পরিচালক (এডি)’ পদে ৬৯ জন কর্মকর্তা নিয়োগের...

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা ট্রাম্পের, স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের নির্দেশ

সম্প্রতি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের বিরুদ্ধে নতুন...

মুরাদনগরে বিদ্যুৎ গ্রাহকে হয়রানির অভিযোগ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে দিন দিন...