Home আন্তর্জাতিক লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫৪
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫৪

Share
Share

লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৫৪ জন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৫৬ জন।

রোববার (৫ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, এ নিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  খবর আনাদোলুর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২৯৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে।

এর পর থেকে হিজবুল্লাহ ও ইসরাইল বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, লেবাননে ইসরাইলের ইসরায়েলের অব্যাহত হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র- ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর সময় নিজেদের গুলিতেই ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু; সরিয়ে নেওয়া হলো যাত্রীদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ...

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরাসহ একাধিক নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে...

;